বাংলাদেশ আওয়ামীলীগ একটি সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন। কিন্তুু দলের দুঃসময়ে যে তৃনমুলদের রাজপথের অবদান সেটা সুসময়ে কোন কোন নেতা মনে রাখেনা। #তৃণমূলে আওয়ামী নেতৃত্বের কবর দিচ্ছে পরিবারতন্ত্র! সারা দেশে আওয়ামী লীগের তৃণমূল রাজনীতি দিনে দিনে দখল করে নিচ্ছে পরিবার কেন্দ্রিক ক্ষমতাধরেরা। জনপ্রতিনিধি/নেতাদের অনেকেই তৃণমূলের অংঙ্গ সহোযোগী সংগঠনগুলোতে আধিপত্য বিস্তারে সদা তৎপর থাকেন। নিজের স্ত্রী/স্বামী, ছেলে-মেয়ে, ভাই-ভাতিজা, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও তল্পীবাহকদের যোগ্যতা কম থাকলেও বিভিন্ন দলীয় সংগঠনের মূল পদে বসিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত তারা। কোন কোন ক্ষেত্রে ধণাঢ্য অনুপ্রবেশকারীরাও বিশেষ কারণে স্থানীয় পর্যায়ে দলীয় মনোনয়ন, পদ পদবী, ব্যবসা বাণিজ্য এবং দলীয় সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। প্রথমে দলীয় যোগ্য ও জনপ্রিয় প্রার্থীর মনোনয়নের বিরোধিতা করে থাকেন এসব জনপ্রতিনিধি/নেতাগন। তাতে ব্যর্থ হলে দলের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে বা কৌশলে প্রার্থী দাঁড় করিয়ে বা অন্য কোন উপায়ে ফেল করাতে মরিয়া হয়ে উঠেন; কোন ক্রমেই পরিবারের বাইরের কাউকে নেতা বা জনপ্রতিনিধি হওয়ার সুয...